ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাতীবান্ধা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় সাউন্ড গ্রেনেড উদ্ধার


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২২ বিকাল ৫:৮
লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্ত থেকে একটি পরিত্যক্ত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এটি নিস্ক্রিয় করতে বোম ডিসপোজাল  ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
 
এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি সীমান্তের মেইন পিলার ৯০৮ এর ৫ নম্বর সাব-পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে কৃষক আব্দুল গফুরের বাদাম খেত থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, স্থানীয় বাদাম ক্ষেতে কাজ করতে গিয়ে কাদাযুক্ত সাদা রঙের একটি জার্কিন সদৃশ বস্তু দেখতে পায়। এসময় আতঙ্ক বিরাজ করে। পরে থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দিলে তারা এসে সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে হাতীবান্ধা থানায় নিয়ে আসেন।
 
এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি জিডি করা হয়েছে।লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, সাউন্ড গ্রেনেডটি পরিত্যক্ত বলে ধারণা করা হচ্ছে। গ্রেনেডটি নিস্ক্রিয়ের জন্য টিম কে খবর দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন