ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আজ বাংলাদেশের তিন ক্রিকেট দল মাঠে নামছে 


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ১২:৫৬

ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও চলছে খেলার জোয়ার। মেসি-নেইমাররা ব্যস্ত আছেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নিয়ে, রোনালদো-এমবাপ্পেরা খেলছেন উয়েফা নেশনস লিগ। পিছিয়ে নেই ক্রিকেট, আজই মাঠে নামছে বাংলাদেশ-ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলো। আজ এক রাতেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তিনটি ভিন্ন ক্রিকেট দল।

আজ রবিবার রাতে মাঠে নামছে পুরুষ ক্রিকেট দল, নারী ক্রিকেট দল ও বাংলাদেশ লিজেন্ডস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮টায় মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লড়বেন নুরুল হাসান সোহানরা।

একই সময়ে মাঠে নামবে বাংলাদেশ লিজেন্ডস। ভারতের দেরাদুনে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারত লেজেন্ডসের মুখোমুখি হবে শাহাদাত হোসেনের দল।

এর ১ ঘণ্টা পর রাত ৯টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার মিশন বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়া।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’