ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আজকের রাতটা ছিল আমার : সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ১:৪১

ব্যাট হাতে সময়টা খারাপ যাচ্ছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়া সাকিব আল হাসানের। প্রথম দুই ম্যাচেই মেরেছিলেন ‘গোল্ডেন ডাক’। তবে নিজের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেন এই অলরাউন্ডার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ পারফর্ম করে দল গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সকে জেতালেন তিনি। নিজের পারফরমেন্সে খুশি সাকিব।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে খুশি আমি। প্রথম দুই ম্যাচে ভালো করিনি, তবে আজকের রাতটা আমার ছিল। আমাদের দলের এটিটিউড দারুণ ছিল। ১৭০ রান করার পর বিশ্বাস ছিল আমরা জিতব। গুরবাজ দারুণ ব্যাটিং করেছেন। 

যেভাবে সে নিজেকে মেলে ধরেছে তা দুর্দান্ত। তার ইনিংসটি আমাদেরকে আত্মবিশ্বাস দিয়েছে। তাদের (নাইট রাইডার্সের) মানসম্পন্ন স্পিনারদের বিপক্ষে এভাবে ব্যাট করা সহজ ছিল না। শিমরন হেটমায়ার ও ওডিন স্মিথ যেভাবে ফিনিশিং করেছে তা আমাদেরকে মোমেন্টাম এনে দিয়েছে। ’

রাতটা আসলেই সাকিবেরই ছিল।  ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে সাকিবের দল গায়ানা সংগ্রহ করে ৬ উইকেটে ১৭৩ রান। দলের ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ৪২ বলে ৬০ রান করেন। চারে নামা সাকিবের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৫। তাঁর ইনিংসে ছিল একটি ছক্কা ও চারটি চার। এছাড়া অধিনায়ক শিমরন হেটমায়ার ২৩ ও ওডিন স্মিথ ২২ রান করেন।

এরপর বল হাতে নৈপুণ্য দেখান সাকিব। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। সাকিবের শিকার হওয়া তিনজনই ‘দুর্ধর্ষ’ ব্যাটার- টিম সেইফার্ট, আন্দ্রে রাসেল ও সুনিল নারিন। এখানেই থামেননি সাকিব, সরাসরি থ্রো’তে রানআউট করেন নাইট রাইডার্সের অধিনায়ক নিকোলাস পুরানকেও। ম্যাচ শেষে তাঁর হাতেই উঠেছে সেরার পুরস্কার। এই জয়ের ফলে প্লে-অফে উঠেছে গায়ানা।

প্রীতি / প্রীতি

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ