বিরামপুরে বিশ্ব নদী দিবস পালিত
আমাদের জনজীবনে নৌপথ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস-২০২২ পালিত হয়েছে।রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালী প্রদক্ষিণ শেষে কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শাহরিয়ার ফেরদৌস হিমেল, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় বক্তারা বিশ্ব নদী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে নদী দূষণ ও দখল রোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।এসময় সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু শীবেশ কুন্ডু, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুধীজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied