ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে প্রতীমার রং তুলির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৬-৯-২০২২ দুপুর ১১:৫৫
আগামী ১ অক্টোবর পঞ্চমী তিথীতে সনাতন ধর্ম্মাবলম্বীদের  সর্ব বৃহৎ শারদীয় দূর্গোৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রতীমা তৈরীর কাজ রং তুলির কাজে  ব্যস্ত সময় পার করছেন নেত্রকোণার খালিয়াজুরীর মৃৎশিল্পীরা। শিরির ভেজা দুর্বা ঘাসের উপর ঝড়ে বকুল ফুল কুড়ানোর সময়টিতে মাতৃ বন্দনায় মিলিত হবেন মাতৃ ভক্তবৃন্দ সকলেই। 
 
২৬সেপ্টেম্বর(   সোমবার )  বিভিন্ন এলাকার মৃৎশিল্পীদের সাথে কথা বলে জানা যায়, দেবী দূর্গা আসছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক,ঢোল,শংখধ্বনি ও উলু ধ্বনি দিয়ে দূর্গাকে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা। 
 
নিজেদের মনের মতো করে প্রতীমার নকশায় নিজেকে সেরা শিল্পী হিসেবে তুলে ধরতে দিন রাত প্রতিবছরের মত এবারও ধর্মীয় প্রথা অনুযায়ী ১ অক্টোবর থেকে শারদীয় দূর্গোৎসবের আয়োজন শুরু হবে। প্রতিবছর মহা আনন্দের মধ্য দিয়ে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়ে থাকলেও কোভিড-১৯ এর কারনে গত দু,বছর বাংলাদেশে ভালভাবে এ পূজা উপভোগ করা হয়নি।  এবার পুর্ব থেকেই আয়োজন শুরু হওয়ায় ভক্তদের মাঝে বেশ আনন্দ বিরাজ করছে। 
 
স্থানীয় দিলীপ গাঙ্গুলী বাড়ী প্রাঙ্গনে কর্মরত মৃৎশিল্পী অনিল চন্দ্র পাল  জানান,২৫/২৬ বছর যাবত প্রতীমা তৈরী করে আসছি। আমার বাপ দাদারাও এ কাজ নিয়োজিত ছিলেন। তাদের উত্তর সূরী হিসেবে আমি এ কাজ করি  প্রতীম তৈরী বাবদ  ৬০  থেকে  ৭০  হাজার টাকা মূল্য নিচ্ছেন তিনি। 
 
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস বলেন, সরকারী নির্দেশনা মেনে খালিয়াজুরী উপজেলায় মোট ৪২ টি মন্ডপে পূজা উদযাপন করা হবে। জাতি ধর্ম্ম বর্ণ নির্বিশেষে এ উৎসব সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 
 
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ খায়রুল বাশার বলেন, দূর্গোৎসব উপলক্ষে খালিয়াজুরীর আইন শৃংখলা পরিস্থিতি খুবই ভালো।প্রত্যেক পূজা মন্ডপে সরকারী বিধি মোতাবেক পূজা সম্পন্নের জন্য নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রশাসনের নির্দেশনা দেওয়া হয়েছে। সকলের সহযোগিতা পেলে আশা করছি শারদীয় দূর্গোৎসব ভালভাবে সম্পন্ন করতে পারব। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ

বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু

দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন

পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ