ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মেসির সামনে গোল্ডেন বুটের হাতছানি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ১২:৯

কোপা আমেরিকার ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। দেশের হয়ে প্রথম ট্রফি জয় এবং সেটা যদি হয় ব্রাজিলকে হারিয়ে তা হলে তো কথাই নেই। মেসি প্রাণপণ চেষ্টা করবেন ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে ট্রফিটা দেশে নিয়ে যেতে। মেসির সামনে রয়েছে গোল্ডেন বুট জয়ের হাতছানি।

শিরোপা জেতার লক্ষ্যে গোল্ডেন বুট কে জিতলেন তা নিয়ে নিশ্চয়ই কোনো মাথাব্যথা নেই মেসির। তার চাই ট্রফি। ফাইনালে গোল করলে এমনিতেই ব্যক্তিগত সেরা গোলদাতার ট্রফিটা নিশ্চিত হবে তার। এমন কী গোল না করলেও হতে পারে। কারণ ৪ গোল নিয়ে তিনিই আছেন শীর্ষে। তার পেছনে যে আছেন সেই লাউতারো মার্টিনেজের গোল ৩টি। মেসিকে টপকাতে হলে মার্টিনেজকে ফাইনালে গোল করতে হবে দুটি। একটি করলে হবে সমান সমান।

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিলের নেইমার ও লুকাস পাকুয়েতার দুটি করে গোল। মেসির সমান্তরালে আসতে তাদের করতে হবে ডাবল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দুই দল পেরুর আন্দ্রে কারিল্লো ও গিয়ানলুকা লাপাদুলা এবং কলম্বিয়ার লুইজ দিয়াজেরও দুটি করে গোল। মেসিকে টপকিয়ে গোল্ডেন বুট জেতা কঠিন নেইমার, পাকুয়েতাসহ দুই গোল করা ৫ জনের। মেসির সতীর্থ লাউতারো মার্টিনেজের একটা সুযোগ থাকবে।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড