মধুপুরে ছয় বছর শিশুকে ধর্ষণের অভিযোগ, টাকায় আপোষ হবার চেষ্টা
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলের বেরীবাইদ ইউনিয়নের চুনিয়া দিঘলবাইদ গ্রামে ৬ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামেরই মৃত আবদুর রহমানের ছেলে আব্দুস ছাত্তার(৫৫) নামের জনৈক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি আনারসসহ বিভিন্ন ফলের ব্যবসা করেন।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নির্যাতনের শিকার ওই শিশুটি মধ্য চুনিয়া নুরানী মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ছাত্তার ওই শিশুর বাড়ির পাশের নিজের কেনা আনারস বাগান দেখতে গিয়ে শিশুটির বাড়িতেই এ কান্ড ঘটিয়েছেন। শিশুটির বাবা মা দিন মজুর। তারা দুজনই কাজে বেরিয়ে ছিলেন। বাড়িতে ছোট বোনের সাথে খেলা করছিল সে।
ছাত্তার মিয়া ছোট বোনটাকে উঠানে রেখে কৌশলে বড়বোনকে ঘরে নিয়ে দরজা আটকে ধর্ষণ করে। ছোট শিশুটির চিৎকারে আশপাশের এক নারী এসে এমন অবস্থা দেখে ফেলেন।এলাকার বিশস্ত একটি সূত্র জানায়, শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে মধুপুর পৌর এলাকার কাঁঠালতলী মোড়ের এক আত্মীয়ের বাসায় গোপন বৈঠক বসে। দুই লাখ টাকায় মীমাংসার প্রস্তাব উঠে। একাধিক মাতাব্বর মিটে যাওয়ার তাগিদ দিলেও শিশুটির মা-বাবা রাজি হননি।
রবিবার সকালে শিশুটিকে নিয়ে তারা আদালতে মামালা করতে যাবেন বলে জানিয়েছিলেন । কিন্তু সকালে তারা নিরুদ্দেশ। এ দিকে এলাকায় বিষয়টি জানাজানি হয়ে গেছে। আলোচনা চলছে পুরো এলাকায়।
গণমাধ্যমকর্মিরা এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করছেন। স্থানীয়রা তাদের সামনে বক্তব্য দিচ্ছেন। কিন্তু ওই পরিবারের কাউকে খুজে পাওয়া যাচ্ছে না। সকালে শিশুটির বাবার সাথে যোগাযোগ করে জানা যায়, তারা মধুপুর পৌর এলাকার একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। টাকায় মিটমাট হওয়া ও মামলা বিষয়ে জানতে চাইলে তিনি টাকা নিয়ে মিটমাটা করতে রাজি হননি জানান। বলেন, ‘কাজ কাম করে খাই, আমার টাকার দরকার নাই। এলাকার মায় মাতাব্বর আছে তাদের সাথে কথা বলে দেখি কি করা যায়।’
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, গত শনিবার ঘটনার পর খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে জেনেছি, শিশুটির দাদী বলেছেন, দেরি করে বাড়িতে আসলে নাকি বড় অঘটন হতো। রফিকুল ইসলাম পরের দিন রবিবার আবার গিয়ে শুনেছেন কিছু হয়নি। পরিবারটির সদস্যরা অন্য একটি জায়গায় আত্মীয় বাড়িতে আছেন বলেও জানান তিনি।
ভিকটিমের মা জানান, অভিযুক্তের পরিবারের সদস্যরা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শুরুতে তারা বিষয়টি প্রকাশ করেনি। রবিবার সন্ধা ৭ টার দিকে তিনি নিজে বাদী হয়ে মধুপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। আজ সোমবার ভিকটিমকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরিক্ষার জন্য প্রেরন করা হয়েছে।
মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন জানান, ভিকটিমের মা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে অনেক অনুসন্ধান করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ