ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কোচকে পেছনে ফেললেন কোহলি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২২ দুপুর ৩:৫৯

ভারতের হয়ে তিন ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার। তিনি ৬৬৪ ম্যাচ খেলে রান করেছেন ৩৪ হাজার ৩৫৭টি। এই তালিকায় তার পরেই ছিলেন ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। তিনি ৫০৪ ম্যাচ খেলে করেছিলেন ২৪ হাজার ৬৪ রান।

রোববার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। এর মধ্য দিয়ে তিনি কোচ রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তার মোট রান এখন ২৪ হাজার ৭৮।

অজিদের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ৪৮ বলে ৩টি চার ও ৪ ছক্কায় ৬৩ রান করেন কোহলি। আর ভারত জয় পায় ৬ উইকেটে।

কোহলি ওয়ানডেতে ৪৩ সেঞ্চুরি ও ৬৪ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ১২ হাজার ৩৪৪টি। আর টি-টোয়েন্টিতে ১ সেঞ্চুরি ও ৩৩ হাফ সেঞ্চুরিতে করেছেন ৩ হাজার ৬৬০ রান। আর টেস্টে ২৭ সেঞ্চুরি ও ২৮ হাফ সেঞ্চুরিতে করেছেন ৮ হাজার ৭৪ রান।

টেস্টে তার গড় ৪৯.৫৩। ওয়ানডেতে গড় ৫৭.৬৮। আর টি-টোয়েন্টিতে ৫০.৮৩। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’