ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আজ ফের মাঠে নামছে টাইগাররা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ১১:৫৫

দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সিরিজে ভাগ বসাতে আজকের ম্যাচে জিততেই হবে স্বাগতিকদের। অন্যদিকে, আজ জিতলেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

রবিবার প্রথম ম্যাচে আইসিসির সহযোগী সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাত রীতিমতো ভিত কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত ৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছিল নুরুল হাসান সোহানরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই হুট করে এই সিরিজের আয়োজন করা হয়।

সিরিজ শেষে বুধবার দেশে ফিরবে বাংলাদেশ দল। এরপর বিশ্বকাপ ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের পাশাপাশি টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান।

আমিরাতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’