ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করায় নবীনগরে কিশোর আটক
ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভি চক্রবর্তী (১৭) নামে এক কিশোরকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করে পুলিশ।অভি চক্রবর্তী সরাইল উপজেলার কালিগচ্চ গ্রামের মৃত খোকন চক্রবর্তীর ছেলে। প্রায় ১৫ বছর আগে নাটঘর মন্দিরের পুরোহিতের দায়িত্ব পান খোকন চক্রবর্তী। এরপর থেকে তারা নসটঘরে বসবাস করে আসছেন।জানা যায়, সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নামাজ নিয়ে স্ট্যাটাস দেন তুষার নামে এক মুসলিম। তার স্ট্যাটাসটি ছিল- ‘তুমি নামাজ পড়া শুরু কর, নামাজ তোমাকে বদলাতে শুরু করবে ইনশাআল্লাহ্।’ তার এই পোস্টের কমেন্টসে নামাজ ও আল্লাহকে নিয়ে কটূক্তি করে অভি চক্রবর্তী।
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় স্থানীয়রা দ্রুত নবীনগর থানা পুলিশকে বিষয়টি জানান। পরে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলামের নেতৃত্বে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার, শিবপুর পুলিশ ফাঁড়ির এস আই বাছিরসহ পুলিশ সদস্যরা অভিযুক্ত কিশোর অভিকে গ্রেফতার করে নবীনগর থানায় নিয়ে আসে।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহকে নিয়ে কটূক্তি করায় অভি চক্রবর্তী নামক এক কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এমএসএম / এমএসএম
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
জামিয়া পটিয়ায় কওমী শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার
সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি
কেরানীহাট টিআই নুরে আলমের মাসিক চাঁদা ১০ লাখের উপরে,ভাগ যায় জামায়াত পন্থী নেতাদের পকেটেও
কুতুবদিয়ার কৃতী সন্তান শরিফুল ইসলাম এখন চিকিৎসক
Link Copied