নেপালের মুখোমুখি জামাল ভূঁইয়ারা
সাফ ফুটবল টুর্নামেন্টে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই নেপালের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়ারা। সাবিনাদের সাফ জয়ের মঞ্চ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল পৌনে ৬টায় প্রীতি ম্যাচে নেপাল জয়ের মিশনে নামবে বাংলাদেশ।
মেয়েরা নেপালকে হারিয়ে সাফ জিতেছে। জামালরা কি পারবে নেপালকে হারাতে? কিছুদিন ধরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল অঙ্গনে। তাই তো সাবিনাদের অসাধারণ সাফল্য জামালদের ওপর বাড়িয়েছে চাপ।
কাঠমান্ডু জয়ে রাঙাতে চাইছেন ৩৭ বছর বয়সী কোচ হাভিয়ের কাবরেরা। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “২২ দিনের লম্বা ট্রেনিং এবং কম্বোডিয়ার বিপক্ষে জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে। এখানে রিকোভারির দিকে আমরা গুরুত্ব দিয়েছি। আবহাওয়াও অনুকূল। ছেলেরা ম্যাচ জেতার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে।”
কোচের মতো অধিনায়ক জামাল ভূঁইয়াও আত্মবিশ্বাসী। তিনি বলেন, “কম্বোডিয়ায় ম্যাচ খেলে এসেছি এবং নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে প্রস্তুত আমরা। আমাদের আত্মবিশ্বাস আছে। তবে নেপাল হোম টিম, তাদের আমরা সম্মান করেই খেলতে নামবো। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে চাই। বলের জন্য লড়াই করতে চাই।”
র্যাঙ্কিং বিবেচনায় নিলে হিমালয়ের দেশটি বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। অবস্থান ১৭৬তম। আর বাংলাদেশের অবস্থান ১৯২। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড দেখলে লাল-সবুজ দলের জয়ের পাল্লাই ভারি।
২৩ বারের মুখোমুখিতে ১৩ বার জিতেছে বাংলাদেশ দল। ড্র হয়েছে তিনবার। বিপরীতে হেরেছে সাতটি। সবশেষ ২০২১ অক্টোবরে সাফের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ