ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

স্পেনকে হারিয়েই ফাইনালসে যেতে চায় পর্তুগাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ১২:৯

কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। তবে উয়েফা নেশন্স লিগে মোটামুটি ভালো অবস্থানেই আছে পর্তুগিজরা। স্পেনের সাথে হার এড়াতে মানে ড্র করতে পারলেই গ্রুপ সেরা হয়ে দলটি জায়গা করে নেবে নেশন্স লিগের ফাইনালসে।

পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস অবশ্য কোনোমতে টেনেটুনে মানে ড্র করে ফাইনালসে যেতে চান না। তিনি চান স্পেনকে হারিয়ে ফাইনালসে বীরের মতো যেতে। পর্তুগিজ কোচ বললেন, তার ভাবনায় জয় ছাড়া আর কিছু নেই।

ফের্নান্দো সান্তোস আরও বলেন, ‘শেষ চারের (ফাইনালসের) কথা না ভেবে আমাদের শুধু জয়ের দিকে মনোযোগ দিতে হবে।’ ‘আমি চাই খেলোয়াড়রা তাদের সামর্থ্য অনুযায়ী স্পেনের মোকাবেলা করুক, যেমনটা তারা সব প্রতিপক্ষের সঙ্গেই করে। এটাই করতে হবে এবং সেটা হলে আমরা সবসময় যেখানে থাকতে চেয়েছি তার কাছাকাছি থাকব।’

‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। ৮ পয়েন্ট নিয়ে স্পেন আছে দুই নম্বর স্থানে। শেষ হয়ে গেছে পরের দুটি স্থানে থাকা সুইজারল্যান্ড ও চেক রিপাবলিকের ফাইনালসের আশা। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’