ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

টি-টেন লিগে সাকিবের সঙ্গে আরও চার বাংলাদেশি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ২:৫৯

আসন্ন টি-টেন লিগে সাকিব আল হাসানকে আগেই আইকন খেলোয়াড় ও অধিনায়ক ঘোষণা করে বাংলা টাইগার্স। ধারণা করা হচ্ছিল, বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের হাত ধরে আরও বাংলাদেশি ক্রিকেটার নাম লিখবেন ১০ ওভারের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আরও চার বাংলাদেশিকে চুক্তি করেছে দলগুলো।

সাকিবের দল বাংলা টাইগার্স চুক্তি করেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সহঅধিনায়ক নুরুল হাসান সোহানকে। তাকে ‘সি’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। একই দলে ইমার্জিং ক্যাটাগরিতে জায়গা হয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরীর।

সোমবারের ড্রাফট শেষে দল পাওয়া অন্য দুই বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তিন ফরম্যাটেই দারুণ ফর্মে থাকা তাসকিন খেলবেন ডেক্কান গ্ল্যাডিয়েটর্সের হয়ে। টিম আবুধাবি চুক্তি করেছে মোস্তাফিজের সঙ্গে।

ড্রাফটে নাম থাকলেও অবিক্রিত ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও আফিফ হোসেন ধ্রুব।

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু হবে ২৩ নভেম্বর। ফাইনাল হবে ৪ ডিসেম্বর। গত আসরগুলোর চেয়ে এবার দুটি বাড়তি দল নিয়ে হবে প্রতিযোগিতা। আগের ছয় দল বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেক্কান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, নর্দার্ন ওয়ারিয়র্স ও টিম আবুধাবির সঙ্গে নতুন দুটি দল মরিসভিলে এসএএমপি আর্মি ও নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’