ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উড়ন্ত আর্জেন্টিনার সামনে এবার জ্যামাইকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ৩:১২

দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনার প্রস্তুতি শেষের পথে। কদিন আগে হন্ডুরাসকে ৩-০ গোলে হারানো দলটি যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচ খেলবে জ্যামাইকার সঙ্গে। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউ জার্সিতে লিওনেল মেসিরা মাঠে নামবেন।

বিশ্বকাপের ইতিহাসে একবারই খেলেছিল জ্যামাইকা। ১৯৯৮ সালের আসর শেষ করেছিল ‘এইচ’ গ্রুপের তিন নম্বর দল হিসেবে। আইসল্যান্ডের সাবেক কোচ হেইমির হ্যালগ্রিমসন এই দলটির দায়িত্ব নিয়েছেন দুই সপ্তাহও হয়নি। এমন সময়ে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে তারা। ৫৫ বছর বয়সী তার দেশকে ইউরো ২০১৬ তে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। প্রথমবার তার অধীনে আইসল্যান্ড বিশ্বকাপে খেলেছিল রাশিয়ায়।

নতুন দলের হয়ে নিজের প্রথম ম্যাচে  দারুণ ছাপ রাখতে আশাবাদী হ্যালগ্রিমসন। তবে কাজটা মোটেও সহজ হবে না। গত সাত ম্যাচে ছয়টি জিতে উড়ছে আর্জেন্টিনা। গত শুক্রবার মিয়ামিতে হন্ডুরাসকে হারাতে জোড়া গোল করেন মেসি। প্রায় একই দল নিয়েই জ্যামাইকার সামনে দাঁড়াবে আলবিসেলেস্তেরা।

হন্ডুরাসের বিপক্ষে অব্যবহৃত ক্রিস্টিয়ান রোমেরো ও অ্যাঞ্জেল ডি মালিয়াকে নামাতে পারেন কোচ লিওনেল স্কালোনি। গত ম্যাচে বেঞ্চ থেকে উঠে এসে আন্তর্জাতিক অভিষেক হওয়া এনজো ফের্নান্দেজকে প্রথমবার দেশের হয়ে শুরুর একাদশে দেখা যেতে পারে।

সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর মেসি, ‘আমরা দল হিসেবে দারুণ করছি এবং বিশ্বকাপ পর্যন্ত এভাবে খেলে যেতে চাই।’ 

সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার আগে আর্জেন্টিনা আরেকটি ম্যাচে খেলতে পারে আগামী ১৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ২২ নভেম্বর শুরু হবে মেসিদের বিশ্বকাপ।

আর্জেন্টিনার দ্বিতীয় প্রীতি ম্যাচের দিন ব্রাজিলও ফুটবল নিয়ে মাঠে নামছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় তারা মুখোমুখি হবে তিউনিসিয়ার। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’