উলিপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে শহিদুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় একটি গরু ও দুইটি ছাগল মারা যায়। ঘটেছে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রামদাস ধনিরাম কানিপাড়া এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার রামদাস ধনিরাম কানিপাড়া গ্রামের মৃত্যু জহুর মিয়ার ছেলে শহিদুল ইসলাম বাড়ির পাশে থাকা জমিতে কাজ করছিল। এ সময় আকস্মিক ভাবে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই বজ্রপাতের আঘাতে শহিদুল ইসলাম গুরুত্বর আহত হন। এ সময় একটি গরু ও দুইটি ছাগল জমিতেই মারা যায়। পরে স্থানীয়রা শহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত শহিদুল ইসলাম হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের অফিস সহায়ক হিসাবে কর্মরত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৌনি সেন গুপ্ত জানান, বজ্রপাতে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।
উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied