নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত
নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা রওশনারা বেগম (৪৮) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কয়েন-লক্ষ্মীকোল সড়কের কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রওশনারা বেগম উপজেলার জালোরা গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী এবং সাতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‘আজ সকালে নিজ বাড়ি থেকে বিদ্যালয় যাওয়ার জন্য মোটরসাইকেলে করে রওনা দেন স্কুলশিক্ষিকা রওশনারা বেগম। পথে কালীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান রওশনারা বেগম। অন্যদিকে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied