আনোয়ারায় মদ তৈরীর সরঞ্জামসহ চোলাই মদ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বসতবাড়ি থেকে চোলাই মদ সহ ২ সহোদরকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। গত রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকায় অভিযান চালিয়ে ২৫ লিটার চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ উদ্ধার করে পুলিশ।
এসময় মো. ইব্রাহিম (৩৮) ও মো. রফিক (৪৭) নামের দুই সহোদরকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃত দুইজনই একই এলাকার সমিলার বাপের বাড়ির মৃত ফজল করিমের পুত্র।একের পর এক মাদকের মামলার গ্রেপ্তারের পর আবারও জেল থেকে বেরিয়ে করেন আবারও শুরু করেন মদের ব্যবসা। নিজের ঘরে গড়ে তুলেছেন মদ তৈরীর কারখানা। সন্ধ্যা হলে খুচরা মদ ক্রেতারা এসে নিয়ে যান দেশীয় তৈরীর চোলাই মদ। তাদের বিরুদ্ধে থানায় ৪টি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দেশীয় চোলাই মদ গুলো রান্না ঘরের চালের মধ্যে সুকৌশলে লুকিয়ে রেখেছে মাদককারবারিরা। ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছে মদ তৈরীর সরঞ্জামও। এ যেন দুই সহোদরের ভাইয়ের মদের রাজত্ব।অভিযানে থানা পুলিশের উপ পরিদর্শক জৌতিষ চন্দ্র দেব, মোহাম্মদ হাসানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ দুই সহোদর মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ইব্রাহিমের ৩টি ও রফিকের ১টি মাদকের মামলা রয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied