ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভারতে ঘূর্ণিঝড়ে নিহত ৫ : হাজার হাজার গৃহহীন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ১:২৭

ভারতে ঘূর্ণিঝড়ের আঘাতে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়লেও সময় মতো লোকজনকে সরিয়ে নেয়ার ফলে মৃতের সংখ্যা এককের অঙ্ক ছাড়িয়ে যায়নি। ঘূর্ণিঝড় উত্তর ভারত মহাসাগরের একটি নিয়মিত বিপত্তি। তবে বিজ্ঞানীরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনে সমুদ্রের তাপমাত্রা উষ্ণ হওয়ার কারণে এ অঞ্চলে ঘূর্ণিঝড় আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে।

মাত্র এক সপ্তাহ আগে ঘূর্ণিঝড় তাউকতায়ের আঘাতে ভারতের পশ্চিমাঞ্চলে কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি ঘটে। তাই, ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার আগেই সরিয়ে নেয়া হয় পশ্চিমবঙ্গ ও উড়িষায় ১৫ লাখের বেশি লোককে।

ঘূর্ণিঝড় ইয়াস বুধবার প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়াসহ ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) বেগে ভূখণ্ডে আছড়ে পড়ে, যা ছিল দ্বিতীয় ক্যাটাগরির হারিকেনের সমকক্ষ।

পূর্ণিমার কারণে স্বাভাবিকের চেয়ে জোয়ার তীব্রতর হওয়ায় ডাবল-ডেকার বাসের আকারের ঢেউ আছড়ে পড়ে উপকূলের তীরবর্তী শহর ও গ্রামগুলোকে প্লাবিত করে। সমুদ্রের নিকটবর্তী গ্রামের বাসিন্দা প্রবীর মাইতি এএফপিকে বলেন, আমি আমার বাড়িঘর সবকিছু হারিয়েছি।

কর্মকর্তারা জানিয়েছেন, বাধ ভেঙে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গে দু’জন এবং উড়িষায় তিন জন প্রাণ হারিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিন লাখের অধিক বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের