ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

টানা ৩৫ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ১১:৩৮

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জ্যামাইকার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রেডবুল অ্যারেনায় জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে মেসির দল। এই জয়ের ফলে টানা ৩৫ ম্যাচে অপরাজিত রইল আলবিসেলেস্তেরা। ম্যাচের আগের দিন ফ্লুতে ভুগছিলেন, তাই শুরুর একাদশে ছিলেন না মেসি।

তাঁর জায়গায় একাদশে আসা জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনাকে এগিয়ে দেন ১৩তম মিনিটেই। লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে মাঠে নামেন মেসি। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা এগিয়ে ছিল মাত্র এক গোলে। ৮৬তম মিনিটে দারুণ এক গোল করেন মেসি। তিন মিনিট পর ফ্রি কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় নিশ্চিত করেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এতোদিন টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছিল ব্রাজিল ও স্পেনের। আজকের জয়ের ফলে ব্রাজিল-স্পেনের রেকর্ড স্পর্শ করল আর্জেন্টিনা। তবে টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ডটি ইতালির দখলে। ২০১৮-২০২১ সালে টানা ৩৭ ম্যাচে অপরাজিত ছিল ইতালি। আগামী তিন ম্যাচে অপরাজিত থাকলেই আর্জেন্টিনা ভেঙে দেবে ইতালির সেই রেকর্ড।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’