ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পেলের আরো কাছে নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ১:২০

আসন্ন কাতার বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে তিউনিসিয়াকে রীতিমতো উড়িয়ে দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার দিবাগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত পার্ক দেস প্রিন্সেসে ৫-১ গোলে জয় পেয়েছে সেলেসাওরা। ম্যাচে জোড়া গোল করেন রাফিনহা। বাকি দুই গোল রিচার্লিসন ও নেইমারের। তিউনিসিয়ার বিপক্ষে গোলের ফলে ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলের আরো কাছে চলে গেছেন নেইমার

ব্রাজিলের হয়ে পেলের ৯২ ম্যাচে ৭৭টি গোলে করেছেন পেলে। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করে জাতীয় দলের হয়ে নিজের গোলসংখ্যাটাকে ৭৫- এ নিয়ে গেলেন নেইমার। নেইমার অবশ্য পেলের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছেন। ৭৫ গোল করতে নেইমারের লেগেছে ১২১টি ম্যাচ।

তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামার আগে নেইমার জানিয়েছিলেন গোলসংখ্যায় পেলেকে ছাড়িয়ে যাওয়া তাঁর ইচ্ছা।  এই তারকা জানিয়েছিলেন, ‘ঈশ্বর চাইলে...আমি তাঁকে (পেলে) ছাড়িয়ে যাওয়ার আশা করি। আমি সতীর্থদের সঙ্গে এ নিয়ে কথা বলব। আমি যেন রেকর্ডটা ভাঙতে পারি, এ জন্য সতীর্থদের বলব আমাকে সাহায্য করতে। ’

নেইমারের বয়স এখন ৩০। জাতীয় দলের হয়ে খেলবেন আরো অনেকদিন। তাই পেলের রেকর্ডটা নেইমারের দখলেই যাবে- এমনটা বলাই যায়।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’