জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের ভূমিকা ও নেতৃত্ব সুদৃঢ় হচ্ছে : পরিবেশ মন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত " সাউথ এশিয়া কোওপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (SACEP) এর গভর্নিং কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় দক্ষিণ এশীয় অঞ্চলে আগামী দিনগুলোতে বাংলাদেশের ভূমিকা ও নেতৃত্ব আরো সুদৃঢ় হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় SACEP গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এর সাথে গতকাল সন্ধ্যায় তার ঢাকাস্থ সরকারি বাসভবনে SACEP এর নবনিযুক্ত মহাপরিচালক ড. মোঃ মাছুমুর রহমান সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, SACEP এর সদস্য দেশসমূহ (বাংলাদেশ, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ, ভারত, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান) পারস্পরিক সহযোগিতা, টেকনোলজি ট্রান্সফার, সচেতনতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ অঞ্চলে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একসাথে কাজ করবে।
পরিবেশমন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষতিকর দিক এবং এর থেকে উত্তরণে SACEP এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি এসময় বাংলাদেশ থেকে নবনিযুক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানান এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।উল্লেখ্য, বাংলাদেশ এই প্রথম বারের মত আগামী তিন বছরের জন্য SACEP এর মহাপরিচালক পদ পেয়েছে।
এমএসএম / এমএসএম
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
Link Copied