ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশঃ এমপি শিবলী সাদিক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ২:৪৭
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল ধর্মের মানুষদের সুসংহত করার লক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে সকল ধর্মালম্বী মানুষের সমন্বয়ে পৌর শহরের পল্লবী সিনেমা হল থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সমবেত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবী, স্বাস্থ্য কর্মকর্তা ডা: শ্যামল কুমার রায়, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শীবেশ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার প্রমুখ।
 
সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। সব ধর্মের মানুষ এখানে যে যার ধর্ম পালন করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তবে কিছু সংখ্যক লোক ইচ্ছে করেই এ সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তিনি জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার ও সাম্প্রদায়িক সম্প্রীতি-সামাজিক বন্ধনের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।’
 
সম্প্রীতি সমাবেশে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট ও বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশ নেন।
 
সমাবেশ শেষে একই স্থানে উপজেলার ৪০টি পূজামন্ডপে জিআর প্রকল্পের আওতায় প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে চাল, ৬০টি মন্ডপে কল্যাণ ট্রাস্টের ২ হাজার টাকার চেক ও চার উপজেলার ১৬৬টি মন্ডপে এমপি’র ব্যাক্তিগত নগদ ৫ হাজার টাকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি ও প্রধান বক্তা সংসদ সদস্য শিবলী সাদিক সহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় এমপি শিবলী সাদিক প্রতিটি মন্দিরে একটি করে সিসি ক্যামেরা স্থাপন করে দেবার প্রতিশ্রুতি দেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত