রেকর্ড ৫২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
দেশে ক্রমশ বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে প্রতিদিনই। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৫২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২০ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৫ জনের মৃত্যু হলো। বুধবার সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫২৪ জন। এদের মধ্যে ৩৭৩ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫১ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৩৮৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৪৩২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৪৭১ জন। গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিলো ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ