মাকে বাঁচাতে নিজের লিভার দানে ছেলের দৃষ্টান্ত
সন্তানদের জন্য পিতা মাতার ত্যাগের অসংখ্য দৃষ্টান্ত পৃথিবীতে রয়েছে। মাকে বাঁচাতে এবার নিজের লিভারের একটা অংশ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান ডাক্তার মাসুদ করিম (২২)।
মা রুবি আকতারকে (৪৫) বাঁচাতে নিজের লিভারের একটা অংশ দিচ্ছেন ডাক্তার মাসুদ করিম। কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ থেকে সদ্য এমবিবিএস পাস করা ডাক্তার মাসুদের গ্রামের বাড়ি ফটিকছড়ির কাঞ্চন নগর ইউনিয়নের তেমুহনি বাজার এলাকায়। তার বাবা ফটিকছড়ি করোনেশন সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এজাহার মিয়া। তিনিও ক্যান্সার আক্রান্ত। ক্যামোথ্যারাফি নিচ্ছেন।
রুবি আকতারের ভাই মোহাম্মদ বাবর জানান, আমার বোন রুবি আকতারের শরীরে ৬/৭ মাস আগে একটি টিউমার ধরা পড়ে। তখন ঢাকা পিজি হাসপাতালের ও ভারতের কয়েকজন লিভার বিশেষজ্ঞ সহ বোর্ড বসেন। তারা তার লিভারে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন এবং ভারতের দিল্লির স্যার গঙ্গা নারায়ণ হাসপাতালে অস্ত্রোপচার করেন। সেখানে গত জুন মাসে অস্ত্রপাচারের সময় চিকিৎসকরা দেখতে পান আমার বোনের লিভারে আরো একটি টিউমার রয়েছে। সেটি অপসারণ করতে গেলে রোগীর জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে। তাই তারা দ্বিতীয়টি অপসারণ না করে বিকল্প লিভার খোঁজার কথা বলেন আমাদের। সেই মতো আমরা অনেক আত্মীয়স্বজনও খুঁজি। অবশেষে আমার ভাগিনা ডাক্তার মাসুদ করিম তার মাকে লিভার দেবেন বলে জানান এবং অস্ত্রোপচারের জন্য এখন ভারতের স্যার গঙ্গানারায়ণ হাসপাতালে অবস্থান করছেন।
জানা গেছে, মাসুদ করিমরা দুই ভাই, দুই বোন। তাদের সবার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এতে মাসুদের সঙ্গে সবকিছু ম্যাচ করে। তাই মাসুদ স্বেচ্ছায় সিদ্ধান্ত নেন, তার মাকে বাচাঁতে লিভার প্রতিস্থাপনে তিনি লিভার দান করবেন।মাসুদ করিমের লিভার থেকে ৩০ শতাংশ লিভার প্রতিস্থাপন করা হবে বলে জানা গেছে।
এদিকে মায়ের জীবন বাঁচাতে ছেলের এমন ত্যাগে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। প্রসংশায় ভাসছেন ডাক্তার মাসুদ করিম।
ডা. মাসুদের মায়ের অসুস্থতা নিয়ে ডা. জোবায়ের রাফি নামে এক চিকিৎসক ফেসবুকে লিখেছেন, ‘আন্টির চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক টিম সিদ্ধান্ত দিলেন লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। কীভাবে করবে সবাই চিন্তিত। কে দেবে আন্টিকে লিভার (কলিজা)। হন্য হয়ে খোঁজ করতে লাগল। কিন্তু কীভাবে সম্ভব? যে দেশ মুমূর্ষ রোগীর জন্য রক্ত লাগলে হন্য হয়ে খুঁজতে হয়। একজন সুস্থ মানুষ রক্ত দিতে ভয় পায়! সে দেশে কলিজা ডোনেট! কল্পনার রাজ্যেল বসবাস ছাড়া কিছুই নয়।
পরিবারের অন্য সবার পরীক্ষা নিরীক্ষা হলো। এতে তিনজনের তথা ওর ছোটবোন ছোটভাই আর মাসুদের সঙ্গে সবকিছু ম্যাচ করে, বাকি ভাই বোন দুজনের বয়স কম। এখনো সবকিছু বুঝার ক্ষমতা হয়ে উঠেনি। মাসুদ সিদ্ধান্ত নিল, ওর আম্মুকে বাচাঁতে হলে নিজেকেই কিছু একটা করতে হবে। মাসুদ সিদ্ধান্ত নিল, ওর কলিজা দিয়ে আম্মু বেঁচে থাকবে। এর থেকে ভালো কাজ জীবনে কী হয়? মাসুদের কলিজার ৩০% ওর আম্মুর জন্য ডোনেট করবেন। আমি তো বলি, ৩০% শতাংশ কলিজা তো কেটে দিবে মাত্র। ও তো পুরো কলিজাটাই মা-বাবার জন্য দিয়ে দিয়েছে।ডাক্তার মাসুদ করিম বলেন, নিজের মাকে বাঁচাতে আমার লিভার না হয় একটু দিলাম। আমি নিজেই তো আম্মুর কলিজা। সকলে দোয়া করবেন।
এমএসএম / এমএসএম
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied