ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ায় অবৈধ ৪ট করাতকলে তালা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৯-৯-২০২২ দুপুর ৩:১০

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ ( ২৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার লাইসেন্স বিহীন করাতকল (স'মিল) চালু রাখার অপরাধে ৪ টি করাতকল সিলগালা করে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা। করাতকল গুলো হলো চরতী ইউনিয়নের তুলাতলী বাজারের নুরুল হাসান স'মিল, খাঁন স' মিল, মোহাম্মদ হোসেন স' মিল এবং কাঞ্চনা ইউনিয়নের এম.এন. মহারাজ স'মিল। সিলগালাকৃত করাতকলগুলো হতে বিভিন্ন জাতের বিপুল পরিমাণ কাঠ ও করাতকলের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। জব্দকৃত কাঠ ও যন্ত্রপাতিসমূহ মাদার্শা রেঞ্জ অফিসার মোহাম্মদ মামুন কে বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার। অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী চরতী ইউনিয়নের তুলাতলী বাজারে ৪ টি দোকানে ১৪ হাজার টাকা এবং কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে ৪ টি দোকানে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মাদার্শা রেঞ্জ অফিসার মোহাম্মদ মামুন, রেঞ্জ অফিসের কর্মকর্তাগণ ও ইউ.এন.ও. অফিসের কর্মচারীগণ এবং আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত