ময়মনসিংহে সাফ জয়ীদের সংবর্ধনা
সাফ নারী চ্যাম্পিয়নশীপ-২০২২ এ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের ময়মনসিংহের ৮ ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ২ টা ২০ মিনিটে ময়মনসিংহের প্রাণ কেন্দ্র চুরখাই সিবিএমসিবি কলেজ প্রাঙ্গনে পৌঁছলে জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা মারিয়া মান্দাদের ফুল ও মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেন। পরে বৈশাখী মঞ্চে নারী ফুটবল দলকে ফুলের শুভেচ্ছা ক্রেস্ট প্রদানের মধ্যদিয়ে সংবর্ধন জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। তিনি বক্তব্যে বলেন ‘শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ময়মনসিংহ জেলার আটজন কৃতি খেলোয়াড়ের সাফল্যে আমরা গর্বিত। এ অর্জন গোটা বাংলায়। ওরা একদিন বিশ্ব জয় করবে।’ নারী ফুটবল দলের খেলোয়াড় মারিয়া মান্দা তার বক্তব্যে বলেন ‘এ ট্রফি আঠার কোটি মানুষের। এ ট্রফি আমাদের দেশের জনগণের।’
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্চ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া, জেলা আ’লীগের সভাপতি এড. জহিরুল হক খোকা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, সাজ্জাদ জাহান চৌধুরী শাহিনসহ বিভিন্ন ক্লাব ও সরকারি বেসরকারি সংগঠনের ক্রীড়ামোদীগণ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত