বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ চালু হয়েছিল বলেই আঁখির সৃষ্টি
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবলার আঁখি খাতুনের বাবা বলেছেন-‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ চালু হয়েছিল বলেই আজ আঁখির সৃষ্টি হয়েছে।’ বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আঁখি খাতুনকে দেওয়া সংবর্ধনা সভায় এক বক্তব্যে এসব কথা বলেন আঁখি খাতুনের বাবা মো. আকতার হোসেন। এসময় তিনি আরও বলেন- আজকে যে আঁখিকে দেশ বিদেশে চিনছে সেই আঁখি খুব সহজে তৈরি হয়নি। সামাজিক ভাবে ও প্রতিবেশিদের দ্বারা বহু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। বহু মানুষের উপহাস ও কটাক্ষের স্বীকার হতে হয়েছে।’ এসময় আঁখি খাতুনের বাবা আকতার হোসেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ চালু করেছিলেন বলেই আপনাদের ভালবাসার আঁখি খাতুনের সৃষ্টি হয়েছে।’ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মারুফ হোসেন সুনামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আঁখির বাবাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন- এই পুরুষ শাসিত সমাজের সকল রক্তচক্ষু উপেক্ষা করে যে আঁখি খাতুনের সৃষ্টি হয়েছে সে আজকে বিশ্ববাসীর কাছে নন্দিত হচ্ছে। আঁখি খাতুন শাহজাদপুর ছাড়িয়ে এখন পৃথিবীর সন্তান হয়ে উঠেছে। আঁখি এখন নারীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। তিনি আরও বলেন- আঁখি খাতুনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাড়ি করার জন্য জায়গা দিয়েছেন। সমস্ত আইনি জটিলতা দূর করে সেই জায়গা আঁখি খাতুনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। শিঘ্রই বসবাস করার জন্য তাকে বাড়ি করে দেওয়া হবে। এসময় তিনি আঁখি খাতুনের জন্য নগদ ১লাখ টাকা উপহার ঘোষণা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, সহকারী কমিশনার (ভূমি) মো. লিয়াকত সালমান, সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহেদ শেখ কাজল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গণি চৌধুরী শুভ্র, ফুটবলার আঁখি খাতুনের শিক্ষক মুনসুর আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর প্রথমবার নিজ উপজেলা শাহজাদপুরে পৌঁছে প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার আঁখি খাতুন। এরপর আগামী ৮ অক্টোবর শাহজাদপুর উপজেলার চরনবীপুর স্কুল মাঠে গণ সংবর্ধনা দেওয়া হবে বলেও জানিয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন