রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট, আহত-৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এক ব্যবসায়ীর বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার হারিন্দা এলাকায় ঘটে এ ঘটনা।
ব্যবসায়ী মজিবুর রহমান জানান, হারিন্দা এলাকার জসিম উদ্দিনদের সাথে তাদের বাড়ির পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। প্রতিপক্ষের লোকজন ওই জমিসহ বাড়িঘর দখলে নিতে গেলে তারা বাঁধা দেন। এক পর্যায়ে প্রতিপক্ষ জসিম উদ্দিনসহ মহসিন, রমজান, শাহিন, দোহাই, আকাশ, দুলাল, ইছামোল্লা, অপুসহ ৫/৬জন মিলে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মজিবুর রহমানদের উপর হামলা চালায়। হামলায় মজিবুর রহমানসহ বোন সুমা আক্তার, সেফালি আক্তার, মা জাহানারা বেগমসহ ৫জনকে পিটিয়ে আহত করে। শুধু তাই নয়, বসতঘরে ঢুকে ব্যপক ভাংচুর করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে। এছাড়া এ ঘটনায় কোনর প্রকার বারাবারি বা মামলা মোকদ্দমা করলে দেখে নেওয়ার হুমকি দেয়। হুমকির পর থেকেই মজিবর রহমানসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
তবে, প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত