ধামইরহাটে দূর্বৃত্তের আগুনে পুড়লো ৮ দোকান
নওগাঁর ধামইরহাটে দূর্বৃত্তের দেয়া আগুনে একটি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানীর প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫ টায় আলতাদিঘী’র পাড়ে আবৃত্তি ভ্যারাইটি ষ্টোরে এই ঘটনা ঘটে। পরিবারের উপার্জনের একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভুত হওয়ায় দিশেহারা ওই পরিবার।
ক্ষতিগ্রস্ত বজলুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম জানান, ২৭ সেপ্টেম্বর রাত ৮ টায় দোকান বন্ধ করে বাড়ী যান আশরাফুল ইসলাম। ২৮ সেপ্টেম্বর ভোর রাত্রি সাড়ে ৫ টার দিকে দোকানে আগুন ও ধোয়া দেখতে পেয়ে তাদের বাড়ীতে খবর দিলে ভুক্তভোগী আশরাফুল,স্ত্রী বুলবুলি ও শশুর মোতারফ হোসেন দোকানে এসে অগ্নিকান্ড নিভানোর চেষ্টা করে, ততক্ষনে দোকানের ফ্রিজ, কফি মেশিন, কফি, বড় স্ট্যান ফ্যান, গিফট আইটেম কসমেটিকস সহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়। এ সময় দোকানে থাকা নগদ ৫ হাজার ২ শত টাকা পুড়ে যায়। আশরাফুল আরও জানান, আগুনে পুড়ে সব হারিয়ে আমি এখন পথে বসার উপক্রম হয়েছি, কি করবো আর কোথায় যাব ভেবে পাচ্ছিনা, যেহেতু দোকানের শেষ অংশ অক্ষত ও বিদ্যুৎ সংযোগ ছিল, তাই এটি বৈদ্যুতিক কারণে নয়, বরং শত্রুতার করে আমার প্রতিপক্ষরা এইটি করতে পারে বলে আমার আশংকা। ’ ভুক্তভোগী বিভিন্ন মহলে অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, ‘অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, যদিও উপজেলা নির্বাহী অফিসার বরাবারে একটি আবেদন করলে সেটি আমাকে মার্ক করা হয়েছে, আমরা থানা পুলিশ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে সর্বাত্বক চেষ্টা করছি।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন