পাইকগাছায় রংতুলিতে পরিপূর্ণরূপ দেওয়া হয়েছে তৈরিকৃত প্রতিমার
খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রংতুলিতে পরিপূর্ণরূপ দেওয়া হয়েছে তৈরিকৃত প্রতিমার।প্রতিমায় রং তুলির কাজ শেষ করে ভিন্ন ভিন্ন সাজে সেজেছে ১৫৪ টি পূজামন্ডপ। আজ শনিবার থেকে শুরু হচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এ উপলক্ষে ইতোমধ্যে প্রতিমা তৈরি থেকে শুরু করে রং তুলির কাজ শেষ করে বাহারি সাজে সেজেছে মন্ডপগুলো। শুক্রবার শেষ আচড় দিতে তীক্ষ্ণ নজরে রংতুলি দিয়ে জিবন্ত করা হয়েছে দেবির মূর্তি। রাত দিন পরিশ্রমে গড়া হয়েছে দেবীর প্রতিমা। মুগ্ধ ভক্তরা আবার এই শিল্পীদের যাতে খোঁজেন, সুনাম হয়, দেবী প্রসন্ন হন সে আকাঙ্ক তাদের থাকে এ জন্যেও সর্বত্মক প্রচেষ্টায় ব্যস্ত থাকেন শিল্পীরা।
উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সকাল হতে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। এ বছর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫৪ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে সময় যত ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। এর মধ্যে পৌরসভা ৬, হরিঢালী ১৯, কপিলমুনি ১৯, লতা ১৬, দেলুটি ১৭, সোলাদানা ১১, লস্কর ১৬, গদাইপুর ৫, রাড়ুলী ২১, চাদখালী ১২ ও গড়ুইখালী ইউনিয়ানে ১২টি মণ্ডপে পূজার প্রস্ততি চলছে। পূজার মন্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নের কাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সভাপতি সমীরণ সাধু জানান, এ বছর উপজেলার ১৫৪টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার জন্য সব রকম প্রস্তুতি চলছে। শারদীয় দুর্গাৎসব আজ শনিবার ১ অক্টোবর মহাষষ্ঠির মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে নিরজ্ঞনের মধ্য দিয়ে পূজা সমাপ্তি হবে। একটি প্রতিমা তৈরিতে বাঁশ, পেরেক ব্যবহার করে কাঠামো তৈরি করা হয়। তারপর কাঠামের সাথে খড় বা বিচালি দিয়ে পাটের রশি বা দড়ি দিয়ে বাঁধা হয়। পরে মাটি দিয়ে সংযুক্ত করে পাট, বালি ও মাটির সংমিশ্রণ করে বিভিন্ন রকম প্রতিমা মূর্তি তৈরি করা হয়। এগুলো করতে ধীরে ধীরে, শুকানোর জন্য সময় দিতে হয়। কিছু দিন পর মাটির তৈরি গহনা বা ইমিটেশান গহনা ব্যবহার করা হয়। শেষ পর্যায়ে বিভিন্ন রং এর সাহায্যে পরিপূর্ণরূপ দেওয়া হয়েছে তৈরিকৃত প্রতিমার। এদিকে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করতে সবধরনের প্রস্তুত রয়েছে প্রশাসন বলে জানান ওসি জিয়াউর রহমান।
এমএসএম / প্রীতি
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩
নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
তথ্য সংগ্রহে গিয়ে বেধড়ক হামলার শিকার দুই সাংবাদিক
Link Copied