ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় অবৈধ ফুটপাত উচ্ছেদ


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৩০-৯-২০২২ দুপুর ১:৫৬

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা বাজারে  ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সবিতা সরকার একাধিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফুটপাত করে কাজ চালিয়ে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সংশ্লিষ্ট আইনে দুই ব্যক্তিকে ৩ হাজার টাকা  জরিমানা করেন। ডামুড্যা বাজারের মাতারমার ব্রিজ থেকে উত্তর বাজার পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার  জানান, ফুটপাত দখলের কারণে বাজারে  জন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এর আগে ও অভিযান চালানোর হয়েছিল। বারবার বলার পর ও দখল মুক্ত করা যাচ্ছ না।তাই অভিযান চালাতে হচ্ছে। প্রয়োজনে এ অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি।  অনেককে দখল মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়ে আসা হয়েছে। অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া