ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

দেশে প্রতিমাসে ধর্ষণের শিকার ৭১ শিশু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২২ দুপুর ২:৫৬

চলতি বছরের বিগত আট মাসে সারাদেশে ৫৭৪ জন্য কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে ৩৬৪ জন একক ধর্ষণের শিকার। দলবদ্ধ ধর্ষণের শিকার ৮৪ জন। বাদ যায়নি ৪৩ জন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) কন্যাশিশু। এ ছাড়া ৮৭ জন কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।  

সংগঠনটির হিসেব অনুযায়ী প্রতিমাসে ৭১ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়। প্রতিদিনের হিসেবে সে সংখ্যা ২ জন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া সত্ত্বেও এ ধরনের ঘটনা বেড়েই চলছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর প্রেসক্লাবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি এ পর্যবেক্ষন প্রতিবেদন সাংবাদিকদের সামনে তুলে ধরেন।  

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে৷ চলতি বছরের জানুয়ারি থেকে আগষ্ট পর্যন্ত ২৪টি জাতীয় জাতীয়, স্থানীয় ও অনলাইন দৈনিক পত্রিকা থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়। পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, প্রেমের অভিনয় ও বিয়ের প্রলোভন দেখিয়ে ৪৯ কন্যাশিশু ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর ২০ জনকে হত্যা করা হয়েছে।  

গত ৮ মাসে ১৮৬ জন কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা করেছে ১৮১ কন্যাশিশু।  বিদায়ী ৮ মাসে ২৩০১ জন কন্যাশিশুর বাল্যবিয়ে সংঘটিত হয়েছে। যা গড়ে প্রতি মাসে দাঁড়ায় ২৮৮জন৷ এ ৮ মাসে ৫৮৯ বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব হয়। ৮ মাসে দেশ থেকে পাচার হয়েছে ১৩৬ কন্যাশিশু৷ যাদের মধ্যে ৭৪ জনকে অপহরণ করা হয়েছে৷ এছাড়া যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৩ জন। যৌতুক দিতে না পারায় ৫ কন্যাশিশু আত্মহত্যা করে।

গত ৮ মাসে ১৫টি শিশু গৃহশ্রমিককে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২ জন শিশুশ্রমিক হত্যার শিকার হয়েছে, আরও এক শিশু আত্মহত্যা করছে। অনুষ্ঠানে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। 

প্রীতি / প্রীতি

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব

বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির

মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তা‌নিকারক‌ সংগঠনের উদ্বেগ

জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ

বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি

দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার

আইন করে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়েন