ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে সাফ নারী ফুটবলাদের সংবর্ধনা দিলেন জেলা পুলিশ


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৩০-৯-২০২২ দুপুর ৩:০
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলের ময়মনসিংহের কলসিন্দুরের আট ফুটবলারকে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।এ উপলক্ষ্যে শুক্রবার সকালে পুলিশলাইন্স ড্রীলসেডে আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহ্তেশামুল আলম, সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, ময়মনসিংহ ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ. কে. এম দেলোয়ার হোসেন মুকুল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা আহম্মেদ, কলসিন্দুর প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী শীল, সহকারী শিক্ষক ও টিম ম‍্যানেজার মালা রাণী সরকার, টিমের কোচ মোঃ মফিজ উদ্দিন, নারী ফুটবলারদের পক্ষে মারিয়া মান্দা, সানজিদা প্রমুখ।
 
 আলোচনা শেষে ময়মনসিংহের কলসিন্দুরের আট নারী ফুটবলারকে সন্মাননা- ক্রেস্ট ও নগদ অর্থ বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বী, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দসহ বিজয়ী নারী ফুটবলার পরিবারের সদস‍্য ও পুলিশ প্রশাসনের অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত