শাহজাদপুরে দেবী বরণের অপেক্ষায় ভক্তরা
আগামীকাল ১ অক্টোবর শনিবার মহাষষ্ঠী পূজার মধ্যেদিয়ে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনের সনাতন ধর্মাবিলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এখন ঘরে ঘরে চলছে দেবী দুর্গার আগমনী বার্তা। এবছর শাহজাদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৯৭ মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মন্দিরে দেখা যায়, মৃৎশিল্পীদের নিপুণ হাতে চলছে প্রতিমার রং এর কাজ। নিখুঁতভাবে মনের মাধুরি মিশিয়ে কারিগররা ফুটিয়ে তুলেছেন দেবী দুর্গাকে। পাশাপাশি চলছে লক্ষ্মী, স্বরসতী, গণেশ ও কার্তিক, অসুর, সিংহ, মহাদেবসহ ১২টি প্রতিমার কাজ। মন্দিরে মন্দিরে চলছে আলোকসজ্জা, প্যান্ডেল ও তোরণ নির্মাণ ও পূজা উৎসবের প্রস্তুতি। শিল্পীদের নিপুন হাতে ফুঁটে উঠছে প্রতিমার নজরকারা সৌন্দর্য। পুরাণ অনুযায়ী দুর্গা শব্দের অর্থ অপ্রতিরোধ্য। এ বছর মহাষষ্ঠীতে এই মহামায়া দশভূজা দেবী দুর্গার আগমন ঘটবে গজে (হাতিতে) করে এবং পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে নৌকায় চড়ে কৈলাশে ফিরবেন। আগামী ৫ অক্টোবর বুধবার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় উৎসব সমাপ্ত হবে।
এদিকে, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিমল কুন্ডু জানান- চলতি বছর করোনা মহামারীর বিধি নিষেধ না থাকায় প্রতিটি মন্দিরে জাকজমকপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবছর শাহজাদপুর পৌরসভায় ৩০টিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৯৭টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে। তিনি আরও বলেন- বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে চলতি বছর শুধুমাত্র মন্দির ভিত্তিক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এই লক্ষে সড়ক-মহাসড়কে কোন আলোকসজ্জা করা হচ্ছে না।
অপরদিকে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা জানান- পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে প্রতিটি মন্দিরে ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সার্বক্ষণিক আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পূজা চলাকালীন প্রতিটি মন্ডপ সংশ্লিষ্ট এলাকায় টহল পুলিশের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরকুল ইসলাম জানান- উৎসব আনন্দঘন পরিবেশে ও দুর্গাপূজা সম্পন্ন করতে পূজা চলাকালীন পুলিশের পাশাপাশি একাধিক ভ্রাম্যমান আদালত দায়িত্বপালন করবেন। তিনি বলেন পূজা চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন