শাহজাদপুরে ৩ স্বাস্থ্যকর্মীসহ ৯৪ জন করোনায় আক্রান্ত
বিশ্বব্যাপী করোনা মহামারীর দ্বিতীয় ধাপে বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যুতে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও আশঙ্কাজনকভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, গত ১৬ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৪ জন। এদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স, একজন স্টোর কিপার ও ল্যাব টেকনোলজিস্ট রয়েছেন। এখন পর্যন্ত আক্রান্ত দুজন মারা গেছেন। মারা যাওয়া দজনের বয়স ৬০ বছরের উপরে।
শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, শাহজাদপুরে আশঙ্কাজনক হারে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এখনো সাধারণ মানুষের মাঝে সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। কোভিড-১৯ শনাক্ত সহজতর করার লক্ষ্যে ইতোমধ্যে গত ১ জুলাই থেকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে র্যাপিড অ্যান্টিজেম কিটের সাহায্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৩০ মিনিটেই আমরা করোনা পরীক্ষার ফলাফল জানিয়ে দিচ্ছি।
তিনি জানান, আক্রান্ত রোগীদের আইসোলশনের ব্যাবস্থা করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সরকারি ওষুধ পৌঁছে দেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জনসাধারণকে সেবা প্রদান করতে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় আমরা ১ জুলাই থেকে লকডাউন কার্যকরে সহকারী কমিশনার (ভূমি)-সহ আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যারা নিষেধাজ্ঞা অমান্য করছে তাদের আমরা জরিমানা করছি।
তিনি জনসাধরণের উদ্দেশে বলেন, সরকার লকডাউন দিয়েছে আপনাদের সুস্থ থাকা ও করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য। জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে তিনি বাইরে বের হতে নিষেধ করেন।
এমএসএম / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার