আক্কেলপুরে সম্প্রীতি সমাবেশ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।শনিবার বেলা ১১ টায় শুরু হওয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ২টি অনুষ্ঠানেই গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আক্কেলপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে আন্তধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন।জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক বিশেষ ক্যাম্পেইন উপলক্ষ্যে ০ থেকে ৪৫ দিন বয়সী ৫ জন নবজাতক শিশুদের অভিভাবকের নিকট জন্ম সনদ ও উপহার তুলে দেয় অনুষ্ঠানের প্রধান অতিথি।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়