ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে স্বেচ্ছাসেবকটিম


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২২ দুপুর ৪:১০

নওগাঁর নিয়ামতপুরে উপজেলার বেনীপুর বাজারে আংশিক রাস্তা বন্যায় ও যানবাহন চলাচলে নষ্ট হয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে,ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছে স্কুল ও কলেজ পড়ুয়া স্বেচ্ছাসেবক টিম। শনিবার(১লা আগস্ট) সকালে উপজেলার বেনীপুর বাজারে আংশিক ক্ষতিগ্রস্ত রাস্তাটি বিনা পারিশ্রমিকে জনদুর্ভোগ নিরসনে রাস্তার খানাখন্দ পূরণে এগিয়ে এসেছে কলেজ পড়ুয়া স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। 

তারা নিজ উদ্যোগে বিনা পারিশ্রমিকে স্কুল, কলেজের আসপাশের  অপর্যাপ্ত ময়লা, আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এছাড়াও করোনা ভাইরাস চলাকালীন সময়ে জনসাধারণের জন্য  সচেতনতা তৈরি করতেও ভূমিকা পালন করেছেন এসব স্কুল, কলেজ পড়ুয়া স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। 

যেখানে সেখানে আবর্জনা, শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম আগামীতে পরিচালনা করবেন বলে জানান তারা। যুবসমাজ যখন মাদক, ভার্চুয়াল গেমিং, স্মার্টফোন এর প্রতি আসক্ত হয়ে পড়েছে, ঠিক সে সময় এমন কিছু স্বেচ্ছাসেবক সদস্যদের কার্যক্রম  সমাজে অনুপ্রেরণা জাগিয়ে তুলবে বলে  মতামত দেন স্থানীয় বাসিন্দারা। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্বেচ্ছাসেবক সদস্য সাব্বির রাহমান বলেন, আমরা এই পৃথিবীতে এসেছি খুব সীমিত সময়ের জন্য। যখন এই পৃথিবীর থেকে বিদায় নিবো ঠিক সেই সময় যেনো মানুষের ভালোবাসার মধ্যে দিয়ে চীর স্মরণীয় হয়ে থাকতে পারি। 

এ ধরণের কার্যক্রম আগামীতেও চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের ফাউন্ডেশন এ পর্যাপ্ত অর্থ নাই, যতটুকু সংস্থার করতেছি সব নিজেদের অর্থায়নে পরিচালিত হচ্ছে৷ যদি কোনো সংস্থা থেকে অর্থ  সহযোগীতা পাই। তাহলে আমাদের কার্যক্রম আরো বৃহৎ আকারে পরিচালিত করতে পারবো।

প্রীতি / প্রীতি

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান