ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী সোহাগী ও স্বপ্নাকে গণসংবর্ধনা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১-১০-২০২২ দুপুর ৪:৫০

সাফ জয়ী ঠাকুরগাঁওয়ে কৃতী খেলোয়াড় সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ক্লাবের পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাফজয়ী কৃতী খেলোয়াড় সোহাগী কিসকু, স্বপ্না রানী প্রমুখ। অনুষ্ঠানে ওই ২ খেলোয়াড়কে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জাকির হোসেন ইমন।

এ সময় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় খেলোয়াড়দেরকে। এর আগে পৌর শহরের রোড বালিয়াডাঙ্গী মোড় থেকে তাদের অভ্যর্থনা জানিয়ে গাড়িতে চড়িয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

    

প্রীতি / প্রীতি

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত