খতিয়ান সরবরাহে অনলাইনে ১১০০ টাকা গ্রহণের নির্দেশ
রোববার থেকে শুধুমাত্র অনলাইনে রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি বাবদ এক হাজার ১০০ টাকা গ্রহণ করতে ভূমিসেবা প্রদানকারী অফিসসমূহকে আদেশ প্রদান করেছে ভূমি মন্ত্রণালয়। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) জারি করা এক পরিপত্রে এ কথা জানানো হয়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার থেকে মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংশ্লিষ্ট ভূমি অফিসে এই দুইটি ফি আর নগদ অর্থে গ্রহণ না করার বিষয়টি কার্যকর হওয়ার মধ্যে দিয়ে সরকারের প্রতিশ্রুত ভূমি ব্যবস্থাপনায় ক্যাশলেস ই-নামজারি বাস্তবায়িত হবে।
কোর্ট ফি ৫০ টাকা, নোটিশ জারি ফি ২০ টাকা, রেকর্ড সংশোধন ফি এক হাজার টাকা এবং ও খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা নির্ধারণ করায় চার ধরণের ফি প্রদানে নামজারির জন্য মোট প্রকৃত খরচ হবে এক হাজার ১৭০ টাকা।
এসকল ফি এখন থেকে অনলাইনে মোবাইল ওয়ালেট কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেই পরিশোধ করতে হবে, কোনোভাবেই ম্যানুয়ালি তথা নগদ অর্থে পরিশোধ করা যাবেনা।
ডিসিআর ও খতিয়ানের কোনো ত্রুটি সংশোধনের জন্য কোনো ফি প্রযোজ্য হবে না। একইভাবে, ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, তথ্য অথবা চাহিত দলিলাদি না পাওয়ার জন্য না-মঞ্জুরকৃত কোনো নামজারি আবেদন পুনরায় চালু হলে উক্ত আবেদন মঞ্জুরের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি বাবদ মোট এক হাজার ১০০ টাকা প্রযোজ্য হবে।
নামজারি চূড়ান্তভাবে মঞ্জুর হলে জটিলতা এড়াতে দ্রুত কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর সংগ্রহ করা দরকার।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ