ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাইকোর্টের নির্দেশে ধামরাইয়ে দুটি ইটভাটা ভেঙে দিল প্রশাসন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২-১০-২০২২ দুপুর ১১:২৬

ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ দুটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা জেলা ও ধামরাই উপজেলা প্রশাসন। এছাড়া আইন লঙ্ঘন করায় একটি ইটভাটার মালিক কে আর্থিক জরিমানাও করা হয়েছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মঈনুল হক ও ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

অভিযানে নান্নার ইউনিয়নে অবস্থিত যুবলীগ নেতা আব্দুল লতিফের একতা ব্রিকস ও ওয়াজেদ আলীর এমকেবি ব্রিকস নামের দুটি অবৈধ ইটভাটার চুল্লি ও চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া ঘোড়াকান্দা এলাকার পাওয়ার ব্রিকসের মালিক মাহবুবুর রহমানকে আইন লঙ্ঘন করার অপরাধে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, হাইকোর্টের নির্দেশে পরিবেশ দূষন কারী অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মঈনুল হক ও ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। অবৈধ ভাটাগুলো ভেঙে ফেলার হাইকোর্টের নির্দেশনা রয়েছে। 

একতা ব্রিকস ও এমকেবি ব্রিকস ইটভাটা দুটি তাদের প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যার্থ হলে ইটভাটার কার্যক্রম বন্ধ করাসহ চিমনি ও চুল্লি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অপর একটি ইট ভাটা মেসার্স পাওয়ার ব্রিকসকে আইন লঙ্ঘন করার দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অনুমিত বিহীন ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা