ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

র‌্যাব-পুলিশের অনেকেই কারাগারে : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১০-২০২২ দুপুর ২:৫৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সবসময় সংস্কারের মধ্যেই রয়েছে। তাদের অনেকেই অপরাধ করায় কারাগারে রয়েছেন। শুধু র‌্যাব নয়, পুলিশের সদস্যরাও কারাগারে আছেন। র‌্যাবের সংস্কার সবসময় চলছে। কোনো অভিযোগ পেলেই আমরা সেটা সংস্কার করছি।

আজ রবিবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে মানবপাচার বিষয়ক বাংলাদেশের প্রথম গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। র‌্যাবের সংস্কার ও জবাবদিহির ক্ষেত্রে সরকার কী করছে এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখেন, র‌্যবি যখন তৈরি হয়, তাদের প্রশিক্ষণও ইউএসএ দিয়েছে। কাজেই আমরা মনে করি র‌্যাবের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে জেলখানায়। যারাই অন্যায় করছে, র‌্যাব কিংবা পুলিশ, শাস্তিযোগ্য অপরাধ করলে, কেউ শাস্তির বাইরে যায়নি। অনেক পুলিশ এবং র‌্যাব সদস্য জেল খাটছেন। আমরা কাউকে তো ছাড় দিচ্ছি না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সংস্কারের কথা যেটা বলছে, আমরা সব সময় সংস্কার করছি। আমরা সবকিছুই আধুনিকায়ন করছি। যেটা প্রয়োজন সেটাই দেখছি। তিনি আরো বলেন, যারা অপরাধ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সেজন্য আমরা অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেই।

এর আগে, গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। জবাবদিহি ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান হাস।

হাসের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ‘র‌্যাব সংস্কারের কোনো প্রশ্নই ওঠে না’ বলে মন্তব্য করেছেন এলিট ফোর্সটির নবনিযুক্ত মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। শনিবার (১ অক্টোবর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নতুন ডিজি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে সংস্কারের কোনো কারণ দেখি না। কারণ, এমন কোনো কাজ র‍্যাব করেনি, যার জন্য সংস্কার করতে হবে। আমরা আমাদের বিধি-বিধান অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না। তাই সংস্কারের তো প্রশ্নই ওঠে না।

প্রীতি / প্রীতি

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মুরাসু’, বন্দরে ২ নম্বর সংকেত

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে উড়বে জাতীয় পতাকা

সারাদেশে চারদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

গণপিটুনিতে ১৫ দিনে দশ মৃত্যু, শিশু নির্যাতন নিয়েও উদ্বেগ বিএইচআরএফের

বায়ুদূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের তাগিদ

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ

সংসদে স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৮১০ মামলা

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু

‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’