আজ মহাঅষ্টমী
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ। সোমবার (৩ অক্টোবর) মণ্ডপে মণ্ডপে চলছে পূজা অর্চনা। মহাঅষ্টমীর দিন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। সন্ধিপূজা শুরু হবে বিকেল ৪টা ৪৪ মিনিটে এবং শেষ হবে বিকেল সাড়ে ৫টার মধ্যে। পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। উৎসবের দ্বিতীয় দিন রোববার (২ অক্টোবর) মহাসপ্তমীতে মণ্ডপগুলোতে ভক্ত, পূজারী ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়।
মহাসপ্তমীর দিনে গতকাল সকালে মণ্ডপে মণ্ডপে ত্রিণয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। সকাল ৯টা ৫৭ মিনিটে শুরু হয় দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদি কল্পরাম্ভ। এরপর দেবীর সপ্তমীবিহীত পূজা শেষে আয়োজন করা হয় পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতি। অনেক মণ্ডপেই ছিল আরতি, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, নৃত্যনাট্য, ভক্তিমূলক সঙ্গীত, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য আয়োজনও। সারা দেশের মতো রাজধানী ঢাকার পূজামণ্ডপগুলোও এ দিন ঢাক-ঘণ্টার বাদ্য-বাজনা আর ভক্তদের পূজা-অর্চনায় মুখর হয়ে ওঠে।
এবার সারা দেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। এসব মণ্ডপে শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে মণ্ডপে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি করা হয়েছে মণ্ডপের নিরাপত্তার জন্য।
এদিকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকাসহ সারা দেশের মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে আছে র্যাব ও পুলিশ। পাশাপাশি প্রতিটি মণ্ডপে পূজা চলাকালে নিরাপত্তার কাজে মোতায়েন আছে আনসার সদস্য।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ