অ্যাম্বুলেন্সে তুলে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার চালক
অ্যাম্বুলেন্সে তুলে কিশোরীকে ধর্ষণ, চালককে গ্রেপ্তার করেছেে পুলিশ। ওই কিশোরীকে অ্যাম্বুলেন্স করে তুলে নিয়ে অ্যাম্বুলেন্সচালক জীবন মিয়া (৩২) ধর্ষণ করে বলে থানায় করা মামলা সূত্রে জানা গেছে।এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ায় বোডিং মাঠ এলাকায়।গ্রেপ্তারকৃত জীবন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার শাহবুদ্দিনের ছেলে। রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দ এ তথ্য জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই কিশোরী (১৩) তার নানির সঙ্গে জেলার সরাইল উপজেলার দেওড়া গ্রামে বসবাস করে। বর্তমানে নানি-নাতনি জেলা শহরের পশ্চিম মেড্ডায় পৃথক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। শনিবার (১ অক্টোবর) ভোরে পশ্চিম মেড্ডায় কিশোরী বাসা থেকে বের হয়ে দাঁড়িয়ে ছিল। এ অবস্থায় অ্যাম্বুলেন্সচালক জীবন জোর করে তাকে তুলে নেন। সেখান থেকে পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ায় বোডিং মাঠ এলাকায় এনে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর পরই ওই এলাকায় অন্য একটি অভিযানে বের হয় সদর মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম আকন্দ।
এসময় প্রত্যক্ষদর্শীরা তাকে পেয়ে বিষয়টি জানালে, তাদের সহায়তায় জীবনকে গ্রেফতার করা হয়। পরে কিশোরীকে উদ্ধার করা হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দ বলেন, আমি একটি চুরির মামলার বিষয়ে ওই এলাকায় গিয়েছিলাম। এসময় ১৩/১৪ বছরের তিন কিশোর আমাকে জানায়, একটি অ্যাম্বুলেন্সে করে একটি মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে। তাদের সহযোগিতায় প্রথমে অ্যাম্বুলেন্সচালককে আটক করি,পরে কিশোরীকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পরই ধারণা করা হচ্ছিল তাকে যৌন নিপীড়ন করা হয়েছে। পরে সে জানায় অ্যাম্বুলেন্সচালক তাকে দুইবার ধর্ষণ করেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরাও জানান শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। দুপুরে শিশুটির নানী বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্তকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আলামত হিসেবে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।
প্রীতি / প্রীতি
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ