কুলাউড়ায় কাঁঠালগাছের ডালে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় কাঁঠালগাছের ডালে গলায় ফাঁস দিয়ে সারি উরাং (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার (২ অক্টোবর) রাতে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর সোমবার (৩ অক্টোবর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সারি উরাং ওই বাগানের শ্রীবাস দাসের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার বিকেলে পূজো দেখতে বাড়ির লোকজন মন্দিরে যান। এরপর সন্ধ্যার কোনো এক সময় গৃহবধূ সারি উরাং বাড়ির পাশে একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
রাতে বাড়ির লোকজন ঘরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে কাঁঠালগাছে গলায় ফাঁস লাগানো তার লাশ দেখতে পান। পরে তারা দ্রুত পুলিশকে খবর দিলে থানার এসআই নাইমুল হাসান ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে সোমবার (৩ অক্টোবর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান ওসি।
প্রীতি / প্রীতি
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন