ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

দেশের পথে প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২২ দুপুর ১১:৫১

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার (২ অক্টোবর) সন্ধ‌্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯১৩ ভিভিআইপি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হন প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, জাতিসংঘ স্থায়ী মিশনের প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ডালাস এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সোমবার (৩ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।    

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে যান প্রধানমন্ত্রী। এরপর গত ১৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। এছাড়া, তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

তথ‌্যসূত্র: বাসস 

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১