ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

স্বপ্নের মতো এক সেশন কাটাল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ৪:৩২

আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং বলছে দুই দলের অবস্থান পাশাপাশি। বাংলাদেশ আর জিম্বাবুয়ে ক্রিকেট দল আছে তলানির দিকে। তবে দুই দলের একমাত্র টেস্টে পরিষ্কার ফেভারিট টাইগাররা। তবুও পাঁচদিনের টেস্টের প্রথম দিনে বাংলাদেশি ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলেছেন জিম্বাবুয়ের বোলাররা। প্রথম দুই সেশনে ৩টি করে ৬টি উইকেট হারায় সফরকারীরা। তৃতীয় ও শেষ সেশনেও ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে আজ (বৃহস্পতিবার) ঘুরে দাঁড়িয়েছে দল। বলা যায় স্বপ্নের মতো এক সেশন শেষ করলো সফরকারীরা।

টেস্টের প্রথম দিন ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বসে অধিনায়ক মুমিনুল হকের দল। তখন শঙ্কা জেগেছিল দলীয় স্কোর দুইশ ছাড়ানো নিয়ে। সে শঙ্কা উবে যায় লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে। তবে লিটনের পর মিরাজও আউট হলে আবার বিপাকে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথ দেখান তাসকিন আহমেদ। নবম উইকেটে তাদের সেঞ্চুরি ছাড়ানো জুটিতে দলীয় সংগ্রহ চারশ ছাড়ায় বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনে আজ কোনও উইকেট হারায়নি টাইগাররা। আগের দিন ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান নিয়ে খেলতে নেমে আজ প্রথম সেশনে মাহমুদউল্লাহ আর তাসকিন যোগ করেছেন ১১০ রান। তাদের অবিচ্ছেদ্য ১৩৪ রানের জুটিতে ৪০৪ রান নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ।

ব্যাট হাতে ছড়ি ঘুরিয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ। এই ফরম্যাটে দীর্ঘ ২৯ মাস পর শতকের দেখা পেলেন তিনি। এই সেশনেই ফিফটির স্বাদ পেয়েছেন তাসকিন আহমেদ। এটি তার আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম অর্ধশতক।

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

দুর্দান্ত হাসানে ২০০-এর আগেই অস্ট্রেলিয়াকে থামিয়ে দিল বাংলাদেশ

চালকের আসনে বসে চা পান করতে গেল বাংলাদেশ