সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। আজ সোমবার বেলা পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের রাধামাধব আখড়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিভিন্ন পূজা মণ্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। আমরা সেভাবেই সুবিধা এবং অধিকার দিয়ে আসছি এবং দিয়ে যাব। মন্ত্রী বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে এবং সেই বরাদ্দ মণ্ডপগুলোতে পৌঁছে গেছে।
রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ