যেকোনো নাশকতা মোকাবিলায় র্যাব সদা প্রস্তুত : র্যাব ডিজি
র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, জঙ্গিদের মনিটর করা হচ্ছে। যেকোনো নাশকতার পরিস্থিতি মোকাবিলা র্যাব সদা প্রস্তুত রয়েছে। যারা ঘর ছেড়েছে তারা নজরদারিতে আছে। সোমবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজামণ্ডপ বনানী মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র্যাব ফোর্সের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি রয়েছে কিনা জানতে চাইলে র্যাব মহাপরিচালক বলেন, না, এখনও কোনো ধরণের হুমকি নেই। আমরা সাইবার মনিটরিং করছি। গোয়েন্দা নজরদারি অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি আছে।
৫০ থেকে ৬০ জন যুবক ঘর ছেড়েছে। সেটা পূজায় কোনো ধরণের হুমকি কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জঙ্গিরা আর আগের মতো অবস্থায় নেই তবে একেবারে নাই হয়ে যায়নি। সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কি ধরণের ব্যবস্থা নিচ্ছেন? জানতে চাইলে র্যাব ডিজি বলেন, জঙ্গিরা যতো স্মার্টই হোক না কেন? আমারা র্যাব আরও বেশি স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই র্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট হয়েছে। ওরা যতো স্মার্টই হোক কোনো ধরণের সফলতা পাবে না।
পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে উল্লেখ করে ডিজি বলেন, যারা ঘর ছেড়েছেন তাদের মনিটরিং করা হচ্ছে। পূজার শেষে কিছুদিনের মধ্যে ভাল কিছু রেজাল্ট আমরা দিতে পারবো। আমরা এটা নিয়ে কাজ করছি। তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাজ করে যাচ্ছি। এখানে সব ধর্মের, বর্ণের মানুষ যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য র্যাব ফোর্সেসসহ সব আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে।
গত ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। আগামী ৫ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে শেষ হবে এ পূজা। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এ ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। “ধর্ম যার যার উৎসব সবার’’ প্রধানমন্ত্রী ঘোষিত এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মের উৎসব একসঙ্গে পালন করি।
সারাদেশে পূজার নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন
শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও র্যাব কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ডিজি বলেন, সব ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রাখা হয়েছে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব গত ২৫ সেপ্টেম্বর থেকে সারাদেশব্যপী গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রয়েছে।
পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ডগ স্কোয়াপ, সুইপিং
র্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করেছে। মাদক, অস্ত্র উদ্ধারসহ যে কোন পরিস্থিতির জন্য র্যাব ডগ স্কোয়াড প্রস্তুত রয়েছে। পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট যে কোন উদ্ভূত পরিস্থিতির জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।
নাশকতা মোকাবেলায় প্রস্তুতি র্যাবের স্পেশাল কমান্ডো
যে কোন নাশকতা ও হামলা মোকাবেলায় র্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টীমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যে কোন পরিস্থিতিতে র্যাব এয়ার উইং-এর হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ব্যাটলিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রাখছে। র্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুমের (কন্ট্রোল রুমের হটলাইন নাম্বার: ০১৭৭৭৭২০০২৯) মাধ্যমে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
টহল-সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি
নাশকতাসহ যেকোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর মাধ্যমে নাশকতাসহ যেকোন ধরণের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপসমূহে সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও মনিটরিং করা হচ্ছে। সব মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সব মেট্রোপলিটন শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরসমূহে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভ রাখা হয়েছে।
জঙ্গি হামলার তথ্য নেই, বৃদ্ধি সাইবার মনিটরিং
গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ধরণের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোন ধরণের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে র্যাব। ভার্চ্যুয়াল জগতে যেকোনো ধরণের গুজব, উস্কানিমূলক তথ্য ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে।
বিগত বছরসমূহে দুস্কৃতিকারী চক্র কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা, ভাংচুরের বিরুদ্ধে র্যাব ফোর্সেস তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসে। বিভিন্ন সময়ে দুর্গাপূজাকালীন হামলা, ভাংচুর, লুটপাটের সঙ্গে জড়িত প্রায় অর্ধশতাধিক অপরাধীকে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসে র্যাব। দুস্কৃতিকারী, অশুভ চক্র কর্তৃক হিন্দু সম্প্রদায়ের ওপর কোনরূপ হামলা, পূজামণ্ডপ ভাংচুর বা পূজার উপকরণাদি ভাঙ্গা, ডাকাতি, চুরি ইত্যাদি সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইভটিজিং যৌন হয়রানি প্রতিরোধে মোবাইল কোর্ট
পূজা মণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে আগত মহিলাদের উত্যক্ত,ইভটিজিং ও যৌন হয়রানি রোধে মোবাইলকোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রীতি / প্রীতি
শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ক্লাস ৬ দিন, চলবে অনলাইনেও
রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি, কারণ জানালেন প্রতিমন্ত্রী
ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী
স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি
দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব
ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
১ লাখ ৯৩ হাজার টন জ্বালানি মজুত আছে
বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও
ফিলিং স্টেশনে নিরাপত্তা-সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিতসহ ৮ দাবি
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত