নাজিরপুরে জমকালো আয়োজনে শারদীয় দুর্গোৎসব পালিত
পিরোজপুরের নাজিরপুরে জমকালো আয়োজনে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। উপজেলার বিভিন্ন মন্দিরে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। আর এ উৎসবে আনন্দ করছেন সনাতন ধর্মালম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ।
এ বছর বাংলাদেশ পূজা পরিষদ দেবীর আরাধনা করছে পঞ্জিকার তীথি অনুযায়ী। তাদের পূজা শুরু হয়েছে গত ১লা অক্টোবর থেকে এবং শেষ হবে আগামী ৫ অক্টোবর। সনাতন ধর্মাবলস্বীদের মা দুর্গার আগমনের প্রতীক্ষা হলো সারা। ভুবনজুড়ে খুশির আমেজ আর আনন্দ। ভালোবাসা আর বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে উপজেলার বিভিন্ন মন্দিরে আয়োজন করছে শারদীয় দুর্গোৎসব।
বাংলা সংস্কৃতিকে তুলে ধরে সাজানো হয়েছে পূজা মন্ডপ। বিভিন্ন বয়সের নারী-পুরুষের পদচারণায় মুখরিত পূজা মন্ডপগুলো। নানামাত্রিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় উৎসবে চলছে দেবী দুর্গার আরাধনা। আলোক উজ্জ্বল আর সূক্ষ্ম ছোঁয়ায় সাজানো হয়েছে পূজামণ্ডপগুলো। উপজেলায় ঘুরে দেখা যায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় কোথাও কোন সহিংসতা সৃষ্টি হচ্ছে না প্রশাসন সবসসয় তৎপর রয়েছেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তিমির হালদার তুহিন জানান, এ উপজেলায় মোট ১৩৩ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সরকারি অনুদান পেয়েছে ১৩২ টি মণ্ডপে। একটি মণ্ডপে সরকারি অনুদান না পাওয়ার কারণ হিসেবে তিনি জানান, অনুদানের তালিকা নেওয়া হয় দুই মাস পূর্বে তাই তালিকা দেওয়ার পরবর্তীতে একটি পূজা মন্ডপ বেড়েছে এবং প্রতিটি মণ্ডপে সরকারি অনুদান হিসেবে ৫০০ কেজি চাল দেওয়া হয়। আমরা শান্তিপূর্নভাবেই পূজা উৎসব পালন করছি পুজায় এ পর্যন্ত কেউ কোন বিঘ্ন ঘটায়নি।
প্রীতি / প্রীতি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত