হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনাকালীণ লকডাউন কার্যকরে জনসচেতনায় ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১২টি মামলা দায়েরসহ নগদ ১১ হাজার টাকা জরিমানা আদায় করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে সেনাবাহিনীর সহযোগিতায় বিরহামপুর মোড়ে একাধিকবার সতর্ক করার পরও বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় মহত আলীর ছেলে জামাল উদ্দীনকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি।
এছাড়াও হরিণাকুণ্ডু বাজার, ভবানীপূর বাজার পান হাট, কুলবাড়িয়া বাজার, শ্রীপুর, ধুলীয়া, নারায়ণকান্দি বাজার, গুপীনাথপূর, খলিশাকুণ্ডু, চটকাবাড়িয়া, সাতব্রিজ বাজারে করোনাকালীন চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে মাস্ক পরিধান না করা এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমান আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন- নির্বাহী অফিসারের অফিস সহকারী আসাদুল ইসলাম, প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া।
এমএসএম / জামান
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ